0 0 2 6 1 6
Total Users : 2616

কবিতা

দীর্ঘ বিরতির পর প্রকাশিত হচ্ছে ‘অযান্ত্রিক’

র‌্যাব কর্তৃক কর্তৃত্ব বহির্ভূত ক্রসফায়ার বন্ধের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ‘স্টপ ক্রসফায়ার’ শিরোনামে ২০১১ সালে ১ম সংখ্যা প্রকাশিত হয়। ২য় সংখ্যার বিষয় ছিলো ‘স্টপ টিপাইমুখ

সম্পূর্ণ পড়ুন »

‘জনমানুষের ভাষায় সাহিত্যচর্চা’

‘শুক্কুরবারের আড্ডা’র ২৭ ও ‘চারবাক’ এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে ‘শুক্কুরবারের আড্ডা’, চারবাক ও সরলরেখা’র উদ্যোগে ২২ নভেম্বর ২০২৫ রোজ শনিবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সংস্কৃতি

সম্পূর্ণ পড়ুন »

ওরা কারা?

একের পর এক ঘটনা ঘটে চলেছে, অপ্রত্যাশিত, বেদনাদায়ক, আশাহত। ধর্মীয় উন্মাদনাকে পুঁজি করে একশ্রেণির মানুষ- (মানুষ না বলে অমানুষ বলাই শ্রেয়) সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য

সম্পূর্ণ পড়ুন »

‘সরলরেখা’ বের হয়েছে

সরলরেখা বর্ষ ১৪ সংখ্যা ১০ ফেব্রুয়ারি ২০২৫ বের হয়েছে। জুলাই বিপ্লবের পর যে আকাঙ্ক্ষা জনমনে পল্লবিত-প্রস্ফুটিত হচ্ছে তাহলো সংস্কার। দরকার রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে সর্বাত্মক সংস্কার;

সম্পূর্ণ পড়ুন »

সংস্কার শেষেই নির্বাচন হতে হবে

প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন হতে হবে, কোন অজুহাত চলবে না। বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, সংস্কার জরুরী। বিদ্যমান সংবিধানের আলোকেই যেহেতু এখন পর্যন্ত সব আইনী

সম্পূর্ণ পড়ুন »

বদলে যাওয়া বাংলাদেশ

অভিনন্দন বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশের তারুণ্য। যে তরুণদের নিয়ে আমরা অনেক সময় উদ্বিগ্ধ, হতাশ, সন্দেহপ্রবণ ছিলাম। উষ্মা প্রকাশ করতাম নানা সময়ে। সঠিক সময়ে তারা জেগেছে। আসলেই

সম্পূর্ণ পড়ুন »

যুদ্ধবিরোধী কবিতা

যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াও, হে কবিতা!   মানুষের হিংস্রতা কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ লালসার লেলিহান অগ্নিশিখা পোড়াচ্ছে সভ্যতা ধ্বংসযজ্ঞের পাশবিক যুদ্ধ বিমান। সুললিত, শিল্পিত, মানবিক হে

সম্পূর্ণ পড়ুন »

যুদ্ধবিরোধী কবিতা

নস্ত্রাদামুস [পৃথিবীর সব গণহত্যায় নিহতদের স্মরণে ]   কেন এত হেঁয়ালিতে শ্লোক লিখে  রেখে গেছ নস্ত্রাদামুস? লিখে গেছ এক দেশ চুরমার হবে রাতারাতি, লক্ষ মানুষ

সম্পূর্ণ পড়ুন »

যুদ্ধবিরোধী কবিতা

মানুষ মিছিল হও শামিল (পৃথিবীর সকল যুদ্ধবাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ)   বারুদের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়ে প্রতিদিন প্রতিরাতে যে ধ্বংসযজ্ঞ চালাও তুমি তোমার সেই কালো হাতের

সম্পূর্ণ পড়ুন »

লেখক তালিকা

জন্ম. ২৩ নভেম্বর ১৯৭৫, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে। সম্পাদনা করছেন ‘চারবাক’ ‘সরলরেখা’ এবং ‘অযান্ত্রিক’। যুক্ত আছেন সাপ্তাহিক সাহিত্য আড্ডা ‘শুক্কুরবারের আড্ডা’র সাথে। লিটল ম্যাগাজিন সংগ্রহ ও প্রদর্শন কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত গ্রন্থ: মায়াহরিণ, কাব্যগ্রন্থ ২০০৮, চারবাক, বুদ্ধিজীবীর দায়ভার, সম্পাদনা ২০০৯, সংবেদ, পক্ষ—প্রতিপক্ষ অথবা শত্রু—মিত্র, প্রবন্ধ ২০১০, চারবাক, নির্বাচিত চারবাক, সম্পাদনা ২০১১, চারবাক, নাচঘর, কবিতা, ২০১২, চারবাক, ভাষা সাম্প্রদায়িকতা অথবা সাম্রাজ্যবাদি খপ্পর, প্রবন্ধ, ২০১৩, চারবাক এবং মুখোশ, কবিতা, ২০১৬, চারবাক, করোনাকালে, কবিতা, ২০২২, চারবাক।
View Posts →
কবি, প্রাবন্ধিক ও অনুবাদক
View Posts →
প্রাবন্ধিক ও চিন্তাবিদ
View Posts →
বাংলাদেশের উত্তরউপনিবেশি ভাবচর্চার পথিকৃৎ ফয়েজ আলম একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক, অনুবাদক। উপনিবেশি শাসন-শোষণ আর তার পরিণাম, রাষ্ট্র ও সমধর্মী মেল কর্তৃক ব্যক্তির উপর শোষণ-নিপীড়ন ও ক্ষমতার নানামুখি প্রকাশ আর এসবের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকার কৌশল নিয়ে দুই যুগেরও বেশি সময় ধরে লিখছেন তিনি। বিশ্বায়নের নামে পশ্চিমের নয়াউপনিবেশি আর্থ-সাংস্কৃতিক আগ্রাসন আর রাষ্ট্র ও স্বার্থকেন্দ্রিক গোষ্ঠীর শোষণচক্রের বিরুদ্ধে লড়াইয়ে তার লেখা আমাদের উদ্দীপ্ত আর সাহসী করে তোলে। রুহানিয়াত সমৃদ্ধ দার্শনিক ভাবচর্চা আর সাহিত্যিক-রাজনৈতিক তত্ত্বচর্চাকে একসাথে কবিতার দেহে ধারণ করতে সক্ষম ফয়েজ আলমের সহজিয়া কবিতা। তার কবিতায় তিনি মানুষের প্রাত্যহিক মুখের ভাষার প্রতি উন্মুক্ত। যে ভাষাকে আমরা ব্রাত্য বানিয়ে রেখেছি একেই তিনি জায়গা করে দিয়েছেন কবিতায়। তাই প্রচলিত কাব্যভাষা থেকে তার কবিতার ভাষা ভিন্ন। বিভিন্ন প্রবন্ধে তিনি এ ভাষাকেই বলেছেন মান কথ্যবাংলা, আঞ্চলিকতার বাইরে সর্বাঞ্চলীয় বাঙালির প্রতিদিনের মুখের ভাষা। কবিতাগুলো কখনো কখনো বিভিন্ন ধ্বনি ও শব্দে বেশি বা কম জোর দিয়ে কথা বলার অভিজ্ঞতার মুখোমুখি করতে পারে, যেভাবে আমরা হয়তো আড্ডার সময় কথা বলি। এবং তা একই সাথে বক্তব্যের অতিরিক্ত ভাষারও অভিজ্ঞতা। খোদ ‘আওয়াজের সাথে ইশক’ যেন। প্রাণের আকুতি ও চঞ্চলতার সাথে তাই শূন্যতাও হাজির আছে। সেই সাথে জারি আছে ‘শব্দের দিলের ভিতরে আরো শব্দের আশা’। ফয়েজ আলমের জন্ম ১৯৬৮ সালে, নেত্রকোনা জেলার আটপাড়ার যোগীরনগুয়া গ্রামে। বাবা মরহুম শেখ আবদুস সামাদ, মা সামসুন্নাহার খানম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ পাশ করার পর প্রাচীন বাঙালি সমাজ ও সংস্কৃতি বিষয়ক গবেষণার জন্য এমফিল. ডিগ্রী লাভ করেন। গুরুত্বপূর্ণ কাজ: ব্যক্তির মৃত্যু ও খাপ-খাওয়া মানুষ (কবিতা, ১৯৯৯); প্রাচীন বাঙালি সমাজ ও সংস্কৃতি ( গবেষণা, ২০০৪); এডওয়ার্ড সাইদের অরিয়েন্টালিজম (অনুবাদ, ২০০৫); উত্তর-উপনিবেশি মন (প্রবন্ধ, ২০০৬); কাভারিং ইসলাম (অনুবাদ, ২০০৬), ভাষা, ক্ষমতা ও আমাদের লড়াই প্রসঙ্গে (প্রবন্ধ, ২০০৮); বুদ্ধিজীবী, তার দায় ও বাঙালির বুদ্ধিবৃত্তিক দাসত্ব (প্রবন্ধ, ২০১২), জলছাপে লেখা (কবিতা, ২০২১), রাইতের আগে একটা গান (কবিতা, ২০২২); ভাষার উপনিবেশ: বাংলা ভাষার রূপান্তরের ইতিহাস (প্রবন্ধ, ২০২২)।
View Posts →
কবি ও গল্পকার। যুক্ত আছেন চারবাক সম্পাদনা পরিবারের সাথে।
View Posts →
কবি। জন্ম মৌলভীবাজার জেলায়।
View Posts →

সম্পূর্ণ লেখক তালিকা